দীপ জ্বালো
সময়
সে তো দেয়াল বেয়ে দৌঁড়ে চলা
ঘোড়া
পথ
সে তো এঁকেবেঁকে দূর অজানার পানে
হাতছানি
গতি
সে তো বল প্রয়োগে পরিবর্তিত
জড়তা
সময়-পথ-গতি
আছে বলেই আমাদের
চলা
তুমি-আমি
আমি-তুমি আর আমরা মিলে কথা
বলা
অন্ধকার
সে তো আলো আছে বলেই
কালো
তবে
বাতায়নে আজ দীপ
জ্বালো
অন্ধকার নয় শুধু
চাই যে আলো।
যদি পারিস
মেঘ বৃষ্টি বাদল দিনে
পারিস যদি রাখিস কিনে
এক পসলা বৃষ্টি।
রোদ ঝলমলে আলোক দিনে
উঠোন ভরে রাখিস কিনে
এক মুঠো রোদ্দুর।
ভাসিস যদি
দুখ সাগরে
সঙ্গী করে
নিস আমারে,
ইচ্ছে হলে
এক পসলা
বৃষ্টি দিস,
এক মুঠো রোদ্দুর
তুই সঙ্গে নিস।
ছবিসূত্র: আন্তজাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন