সোমবার, ১৮ জুলাই, ২০১১

স্বপ্ন ভঙ্গের বেদনা



বহুদিন মানে সবকিছু বুঝে ওঠার পর
চিন্তা বহুমুখী আর এলোমেলো
ভাবনাগুলো সব হোঁচট খায়
দু'একটা গড়িয়ে যায়

কিছুবা স্বার্থকতা পায় বাস্তবতার দিকে ধায়
বাকী সব হামাগুড়ি খায় কয়েক কদম
এগিয়ে আবার থেমে যায়
আবার সাজানো শুরু

কখনওবা খুব কাছে পেতে চায় ঘনিষ্ঠজনকে
সন্নিকটে যায়ও বটে আবেশে কিন্তু
ছুঁয়ে দেখার ইচ্ছেটা পূর্ণ হয় না
সময়টা হয় অতি সংক্ষিপ্ত

কষ্টটা তখন খুব বেশী হৃদয় ভগ্ন করে যখন
আকাশে ভরা পূর্ণিমায় হাত রেখে হাতে
সাগর তটে হাঁটার স্বপ্নটা ভেঙ্গে যায়
কোন অযাচিতের পরশে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন