এইখানে
এই বাহুর অবতলে হেলান দাও,
একটুও নড়বে না বলে দিচ্ছি
সূর্যটা দেখে ফেললেও বিপদ।
ঈর্ষা!
ঈর্ষা সূর্যের প্রতাপ!
রাত-চাঁদ সরে যাক দ্রুতলয়ে
আসুক তবে অমাবস্যা
তোমার আলোয় ফিকে
দীনহীন জোছনা।
হ্যা! একটু অপলক দৃষ্টি
এইতো রোপণ হলো
একটি বৃক্ষ।
নচ্ছার জোনাকীরা দূরে যাও
বাতাস বিলাসিতা বন্ধ করো
দু’জনার চোখের অনলে
পুরে যাক কামনা---
এবার ডালপালা ছড়ালো
রোপিত রক্তিমবৃক্ষ!
এসো তবে
ছায়া সুনিবিড়ে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।