সাগরের সফেদ ফেনায় জেগে উঠা
শৈবালের উদ্যমতায়
দেখি আকাশটাকে,
যেরূপ শ্বাশত পৃথিবীর রুপে মোহিত
অরুণের চোখে নব উল্লাস নব চেতনা।
সবুজ ফুটন্ত ধানশীষে দেখি
নবরুপে আগামীর আহবান,
হেমন্তের কার্নিশ ভেদ করে উঠে আসা
সোনালী ফসলের হাতছানি।
কাঠঠোকড়ার চঞ্চুতে
ভর করে কালক্ষেপন,
আর চাতক চোখে ময়ুরের
পুচ্ছ তথা বৃষ্টিবিলাস।
সেতারের তার ধরে
হেঁটে যাওয়া অভিযাত্রীবেশী
গেরুয়া বসনের সুরালাপন,
যেন পদ্মফোটা কাজলাদীঘির
রুপে উন্মত্ত সন্তরণরত
পানকৌঁড়ির ডুবসাঁতার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন