সুর দরিয়ার পানে বসে সুর সুধা পান করি
ইচ্ছে হলে ভাসাই তরী ইচ্ছে হলেই ঘুরি নিরবধি
ঘাটে ঘাটে তরী ভিড়াই ঘাট ছাড়ে না হায়
অচীন ঘাটে বসে বসে দিন যে চলে যায়
ঘাটের কথা শুনে শুনে দিন কেটে যায় মোর
কত কথা রয়ে গেল তবু রাত পেরিয়ে ভোর
ভোর পাখিদের কিচির-মিচির দিন যে শুরু হয়
সান্ধ্যকালে সাদা বক সারি দিবাসনে ব্যস্ত রয়
এমনি করে ঘুরতে ঘুরতে তরী হল জীর্ণ
একূল ওকূল পারাপারে বৈঠা খানি বেজায় শীর্ণ
যে ঘাটে মোর বসতবাটি যে ঘাটে মোর ঠাঁই
শত দিবা-রাতি পেরিয়ে গিয়েও তার দেখা না পাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন