উদ্ভাসিত

পুড়ে যাক বাকীর খাতা
অথবা
উড়ে যাক ধূসর ধূলোবালি
লেপ্টে থাকা অকারণ কালিঝুলি
মুছে যাক ক্ষয়,
বাকীর খাতায় লেনাদেনা
তারপর নয়।
রাত শেষে দিনের আলোয়
উদ্ভাসিত আভায়
ফিরে আসুক সোনালী অতীত
গাঙশালিকের ডানায়।
সরে যাক গ্লাণি যত
মরুভূমির মরীচিকা
নেত্রপটে দৃশ্যকল্প
মরুদ্যানের হিমশিখা।
যাযাবর

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত
জীবনের বেহিসেবী
ছিন্নপত্র দোলাচালে
মলিনতর ক্রন্দসী।
হিমশীতল হাভাতে
অনাদরে উর্বষী
কাষ্ঠাগত অবিরত
ছন্নছাড়া সন্ন্যাসী।
প্রার্থনা

হতে পারে এই রাতে
বিষন্নতার ধোঁয়া
আচ্ছাদিত অনাগত
অকৃত্রিমতার ছোঁয়া।
হতে পারে এই রাতে
বাকরুদ্ধ বৃষ্টি
ধূয়ে-মুছে একাকার
যত অনাসৃষ্টি।
হতে পারে এই রাতে
উল্টোপথে শুরু
নবপল্লবে উদ্ভাসিত
নির্জীব ছায়াতরু।
ছবিঃ নিজস্ব এ্যালবাম থেকে।
পুড়ে যাক বাকীর খাতা
অথবা
উড়ে যাক ধূসর ধূলোবালি
লেপ্টে থাকা অকারণ কালিঝুলি
মুছে যাক ক্ষয়,
বাকীর খাতায় লেনাদেনা
তারপর নয়।
রাত শেষে দিনের আলোয়
উদ্ভাসিত আভায়
ফিরে আসুক সোনালী অতীত
গাঙশালিকের ডানায়।
সরে যাক গ্লাণি যত
মরুভূমির মরীচিকা
নেত্রপটে দৃশ্যকল্প
মরুদ্যানের হিমশিখা।
যাযাবর
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত
জীবনের বেহিসেবী
ছিন্নপত্র দোলাচালে
মলিনতর ক্রন্দসী।
হিমশীতল হাভাতে
অনাদরে উর্বষী
কাষ্ঠাগত অবিরত
ছন্নছাড়া সন্ন্যাসী।
প্রার্থনা
হতে পারে এই রাতে
বিষন্নতার ধোঁয়া
আচ্ছাদিত অনাগত
অকৃত্রিমতার ছোঁয়া।
হতে পারে এই রাতে
বাকরুদ্ধ বৃষ্টি
ধূয়ে-মুছে একাকার
যত অনাসৃষ্টি।
হতে পারে এই রাতে
উল্টোপথে শুরু
নবপল্লবে উদ্ভাসিত
নির্জীব ছায়াতরু।
ছবিঃ নিজস্ব এ্যালবাম থেকে।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন