রবিবার, ১৭ জুলাই, ২০১১

সুনিদ্রিতা


সুনিদ্রিতা!
এইখানে
এই অরণ্যে
তোমাকে মানায় না।
নতুন অরণ্য নতুন প্রকৃতি
নতুন বৈচিত্র্যতা
ডাকছে তোমায়।

এক কলসে, এক হাড়িতে
এক বাটিতে, পুরনো থালায়
আর কত প্রাত্যহিক কর্ম
জলাঞ্জলী দাও অভ্যস্ততা
উন্মুক্ত বাহুডোর ভেদ করো
অভিষ্ট লক্ষ্যে পৌঁছাও।

বারবার ফিরে তাকিয়ো না
পুরনো খাঁদে পা পিছলে
রসাতলে যেওনা,
ভুলে যাও মৃতপথ,
ভুলে যাও ক্লান্ত গিরিখাদ
ভুলে যাও অন্ধ বধির
কৃষ্ণ মায়াবী রাত।

আবারও বলছি সুনিদ্রিতা
চলে যাও স্নিগ্ধ গাঙচিল হয়ে
ঘুমাও তুমি
নতুন অরণ্যে
নতুন নীড়ে।



ছবিঃ নিজস্ব এলবাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন